রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডা.আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় রহনপুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে কানসাট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে স্টেডিয়াম হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গৌরী চন্দ সীতু।

সাধারণ সম্পাদক এম. কোরাইশী মিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, সালামত হোসেন, ফানিসুর রহমান, ফরিদ সায়েম, রিজনসহ অন্যান্যরা।

ক্রিকেট লিগের সমাপনী ম্যাচে কানসাট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২০ রান। জবাবে রহনপুর রহনপুর ক্রিকেট ক্লাব ১৬ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে জয় হয়। 

প্রসঙ্গ গত উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগে জেলার ১২টি দল অংশ নেয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন