রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ডের বালুবাগান মোড়ে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করা হয়েছে। 

পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তার এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজাসহ অন্যরা।

বক্তারা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

পরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে গোলাম রাব্বানী কে সভাপতি ও সৈয়দ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…