বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত

ছবি: পরামর্শ সভা

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ  সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন বুধবার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন ভবনের হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্মে অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ডা. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়নের উপ পরিচালক আব্দুল মান্নান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, জোনাব আলী। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী। 

বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম। আস্থা প্লাটফর্মের নাগরিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম তরু বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যেগ এর প্রশংসা করেন। তিনি  বলেন যুব উন্নয়ন, টিটিসি,মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরটিসি, জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে যাচ্ছেন। যুব উন্নয়ন এর উপপরিচালক আব্দুল মান্নান বলেন আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে যুব উন্নয়নের পক্ষ হতে সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন উপজেলা হতে যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…