রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ২শ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ছবি: প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী'র পক্ষে থেকে চাঁপাই নবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সহধর্মিনী ডা. রেশমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথি জানায়, ঈদু-উল-আযহা'র আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাঁপাই নবাবগঞ্জের দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সামান্য এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। প্রতি বছর এই উদ্যোগ বজায় রাখবো বলে জানান।

জানা গেছে, ২০০ জন পরিবারের প্রত্যেকের ব্যাগে ছিল ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করা হয়।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার গুলো। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…