রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ঈদযাত্রায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১০

ভিডিও থেকে সংগ্রহ করা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঈদ-উল-আযহা উপলক্ষে কুমিল্লা থেকে ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জে ঈদ করতে আসা নির্মাণ শ্রমিকরা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী সহ ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৪ জনকে আশংকজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

রবিবার (১৬ জুন) বিকেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি আসার পথে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মেলার মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় যাত্রীবাহি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাক দুটির মাঝে চাঁপা পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী সহ ট্রাকে থাকা ১০ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার জানান আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন