বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৩০৭ বোতল ফেন্সিডিলসহ আটক-১

ছবি: আমের ক্যারেটে ৩০৭ বোতল ফেন্সিডিলসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৩০৭ বোতল ফেন্সিডিলসহ জামাল আলী (২৭) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব।

গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের একরামুল হকের ছেলে জামাল আলী।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি বড় চালান সরবরাহ করবে। র‌্যাব গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে আমের ক্যারেটে বিশেষ কায়দায় মাদক সরবরাহের সময় ৩০৭ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয় বলে জানান। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…