রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার-২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনের নামে মামলা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক।

শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান এঘটনায় ৫২ জনকে আসামি করে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। প্রধান আসামিসহ বাকী আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…