রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত ৪০ কোটি টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপদেষ্টা সদস্য ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল তারিকুজ্জামান সুমন, কবির আহমেদ খান, হোসনে আরা পাখি, সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম, সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম সহ অন্যরা।

সভার শুরুতেই (২৭ জুন-২৪) সন্ত্রাসী হামলায় নিহত জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালাম মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।

এছাড়াও সদ্য নির্বাচিত শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসেন, ভোলাহাট উপজেলার চেয়ারম্যান আনারুল ইসলাম কে ফুল দিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত (প্রায়) ৪০ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনা করেন সভার সদস্যরা।

সভা শেষে জেলা পরিষদ সদস্যর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…