বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদুৎ সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পল্লিবিদুৎ সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি। 

বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মাঠ পর্যায়ে কর্মরত সারা বাংলাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির উপর চলমান বৈষম্য এর প্রতিবাদস্বরূপ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, চাঁপাই নবাবগঞ্জে পল্লীবিদ্যুত সমিতি জরুরি সেবা (নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ) চালু রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (২ জুলাই) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নয়াগোলায় পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান কার্য্যালয়ের সামনে দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হন।

এসময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সমিতির সকল অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবীতে স্লোগান দেন। 

উল্লেখ্য, গত ৫ই মে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ একই দাবীতে কর্মবিরতি দিয়েছিলেন এবং তৎকালীন সময়ের বিদ্যুৎ বিভাগের সচিব এর সাথে পল্লীবিদ্যুতায়ন বোর্ড আলোচনায় বসার আশ্বাস দিলে তা স্থগিত করা হয়েছিলো। 

পরে দাবীর বিষয়ে আর কোন আলোচনা না করায় গতকাল ১ জুলাই থেকে সারাদেশব্যপী পল্লী বিদ্যুত সমিতি কর্মবিরতির ডাক দেয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…