বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ (১৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুই দফায় সড়ক অবরোধ করেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়েও কোনো লাভ হয়নি। সড়ক ছেড়ে ক্লাসে ফেরেনি তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে আইডি কার্ড সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করেছে। এই সময় বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক অবরোধ করে তারা। এতে সেতুর দুইপাশে শতশত গাড়ি আটকে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে জরুরী গাড়িগুলো শিক্ষার্থীদের পারাপার করে দিতে দেখা যায়। 

পুলিশ তাদেরকে সড়ক অবরোধ থেকে বিরত রাখতে বললেও তারা তা না মেনে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানিয়েছে, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মেহেদী হাসান বলেন, ছাত্ররা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পুলিশ সমন্বয়ের চেষ্টা করছে। জনভোগান্তি যেন না হয় সেদিকেও খেয়াল রাখছে পুলিশ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…