রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় পথচারী নিহত, আটক-১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) এসএম জাকারিয়া।

নিহত সবিনয় রায় পৌরসভার মালোপাড়ার মৃত অচিন্ত রায়ের ছেলে।

স্থানীয় সূত্র বলছেন পৌরসভার শিবতলা এলাকায় সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল নিহত সবিনয় রায়কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালক জোবায়েরকে আটক করা হয়েছে। আটককৃত সদর উপজেলার ফিল্ডেরহাটের হাসান আলীর ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…