সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ আইসিপিতে ০১জন আসামীসহ (ভারতীয় নাগরিক) ১৭.৬০০ কেজি ইলিশ এবং ০১টি ভারতীয় ট্রাক আটক


মুনিরুল ইসলাম মুনির

গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ০৬ অক্টোবর ২০২৪ তারিখ সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে আনুমানিক ০৯.৪০ ঘটিকায় ০১টি ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার প্রাক্কালে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী করে ০১টি বক্সের ভিতর হতে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ বাংলাদেশ হতে ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিৎ মন্ডল, গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি, পোঃ-কাঞ্চান্টার, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদাকে আটক করা হয়।

আটককৃত আসামী (ভারতীয় নাগরিক), ইলিশ মাছ এবং ট্রাকটি মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…