সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল-গোমস্তাপুর সফর করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগামী রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ও গোমস্তাপুর সফর করবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিন তিনি বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে নাচোল উপজেলায় আসবেন এবং অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। এরপর তিনি নাচোল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে উপদেষ্টা হেলিকপ্টারযোগে গোমস্তাপুর যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর তিনি গোমস্তাপুর উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। পরে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উত্তরাঞ্চলে টানা কয়েকদিনের সরকারি সফর কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা আফিস মাহমুদ চাঁপাইনবাবগঞ্জের এই দুই উপজেলা সফর করবেন বলে তার সফরসূচিতে জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…