সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ


আব্দুল কাদির

সাংবাদিক ঐক্য তৈরি এবং কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে "শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন" নামে এক সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে ।

শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মো: মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় সাংবাদিক হাবিবুল বারি হাবিবের প্রস্তাবিত "শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন" নামটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সাংবাদিক আহসান হাবিবকে আহ্বায়ক এবং সাংবাদিক হারুন অর রশিদ ও সাংবাদিক মো: মামুন উর রশিদকে যুগ্ন আহ্বায়ক এবং সাংবাদিক মোমিনুল ইসলাম বাবু, সাংবাদিক হাবিবুল বারি হাবিব, সাংবাদিক শরিফুল ইসলাম শিমুল এবং সাংবাদিক ফরহাদ হোসেনকে সদস্য করে আগামী ৬ মাসের জন্য  আহ্বায়ক কমিটি গঠন করা হয় । সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব বলেন, শিবগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্য তৈরি করে কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ । এটি কোন প্রেসক্লাব নয়, বরং সকল প্রেসক্লাবের সদস্যের সমন্বয়েই এটি একটি আলাদা অ্যাসোসিয়েশন । এসময় এই সংগঠনের সদস্যরা অন্যান্য প্রেসক্লাবে যেভাবে দায়িত্ব পালন করছেন বা রয়েছেন, সেভাবেই থাকবেন বলেও জানান তিনি ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…