সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিদবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করেছেন।

আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম), মোসাঃ কুলসুম খাতুন(আইসিটি) ও নৈশ প্রহরী মোস্তফা হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০২২সালের ৬ জুলাই এমপিও ভূক্ত হয়।

উল্লেখিত শিক্ষক-কর্মচারীগণ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কর্মরত রয়েছেন বলে দাবী করেন। উল্লেখিত শিক্ষক-কর্মচারীদের ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্যমতে তাদের নাম অন্তর্ভূক্ত হলেও তাদের বেতনবিল এমপিওভূক্ত করার জন্য সহকারী শিক্ষক মোসাঃ কুলসুম খাতুন(আইসিটি)এর নিকট ৭০ হাজার ও মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম) এর নিকট থেকে ৯০ হাজার এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের নিকট থেকে ৬৫ হাজার টাকা প্রধান শিক্ষক শেফালী খাতুন ও তার স্বামী আব্দুস সামাদ গ্রহণ করেন। কিন্তু প্রধান শিক্ষক শেফালী খাতুন নিজের বেতন-বিলের জন্য অনলাইন সাবমিট করলেও তাদের বেতন-বিলের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

অপরদিকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক(বিজ্ঞান) পদে ছিলেন। ২০১৮ সালের ১৮ মে ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্য মতে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে একই তারিখে যোগদান করেন। তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান) পদে বহাল থাকেন। ভুক্তভূগিরা আরও উল্লেখ করেন যে, অদৃশ্য নিয়োগের ফলে প্রধান শিক্ষক সেজে শেফালী খাতুন অক্টোবর/২০২৪ তারিখের মাসিক বিল-বেতনের জন্য আবেদন করেন। ভুক্তভূগিরা তাদের বেতন-বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…