সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী আর নেই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (৩ নভেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার আরো জানান, মরহুমের লাশ সিঙ্গাপুরে থাকায় তার জানাজার নামাযের সময় পরে জানানো হবে।

এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ,মাদ্রাসা,ইয়াতিমখানাসহ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

এরফান আলী মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…