সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আতাহার যুগিডাং এ ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসীদের নিয়ে ফ্রি হেলথ ক্যাম্প করেছে এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখা।

মঙ্গলবার ৫-১১-২০২৪ ইং তারিখ এ চাঁপাইনবাবগঞ্জ জেলার আতাহার যুগিডাং এ এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে এই ক্যাম্প উদ্বোধন কালে এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু বলেন আদিবাসীরা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত, তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে অবগত না। সাধারণত তারা অসুখ-বিসুখ হলে কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেন। এই ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদিবাসীরা আধুনিক চিকিৎসা সেবা ফ্রিতে গ্রহণ করতে পারছেন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুফল প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন।

এই হেলপ ক্যাম্প পরিচালনা করেন সূর্যের হাসি ক্লিনিকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মোসাঃ শামীমা খাতুন। চিকিৎসা সেবা প্রদান করেন সূর্যের হাসি ক্লিনিক এর মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সারমিন লুবনা,এমবিবিএস ডি এম ইউ (আল্ট্রা) । ডাক্তারের সহযোগিতায় ছিলেন প্যারামেডিক মুক্তি রানী।

প্রায় ১০০ জন এর অধিক আদিবাসী বিভিন্ন ধরনের অসুখের ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন এই ক্যাম্পে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন করেন এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখার এরিয়া সুপারভাইজার ইস্রায়েল হাসদা। ফ্রি চিকিৎসা পেয়ে সবাই আনন্দিত। এই ক্যাম্পে রোগীদের ব্যাবস্থা পত্র ও নাস্তা হিসেবে বিস্কুট প্রদান করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…