সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

খালি পকেটে বের হয়ে পকেটভর্তি টাকা নিয়ে বাসায় ফিরতো পুলিশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, পুলিশ প্রশাসন এখনো মেরুদণ্ড সোজা করতে পারেনি। গত ১৫ বছরে সকালে খালি পকেটে বের হয়ে সন্ধ্যায় পকেট ভর্তি টাকা নিয়ে বাসায় আসতেন পুলিশ সদস্যরা। বিএনপির লোকজনকে মামলা দিয়ে চারশিট থেকে নাম কেটে দেওয়ার কথা বলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা নিয়েছেন তারা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় জেলার আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা হারুনুর রশীদ আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা নিরুপায় হয়ে গরু-চাগল-জমি বিক্রি করে পুলিশের চাহিদা পূরণ করেছে। তারপরও বাঁচার চেষ্টা করেছে। এটা বাস্তব সত্য।’

তিনি বলেন, ‘পুলিশের মতো এমন কাজ যেন আমাদের দলের কেউ না করে। আমাদের দলের মধ্যে এখনো বিশৃঙ্খলা আছে। বিগত ১৫ বছরে ঠিক করতে পরিনি। এসব বিশৃঙ্খলা দ্রুতই ঠিক করে নিতে হবে।’

দেশকে সঠিক পথে পরিচলনা করতে হলে রাজনীতিবিদদের ক্ষমতায় নিতে হবে বলেন জানান হারুনুর রশীদ। তিনি বলেন, আমরা যেভাবে দায়িত্ব নিয়ে আমাদের এলাকায় কাজ করতে পারবো, সে দায়িত্ব প্রশাসনের লোকজন পালন করতে পারবেন না। তাদের কাজ মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…