শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ জন রোগী


মোঃ সোহেল রানা

 চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে এক দিনব্যাপি চক্ষু চিকিৎসা গ্রহণ করেন ২৫০ জন চক্ষু রোগী।

বিনামূল্যে চক্ষু শিবির এর উদ্বোধন করেন প্রধান অতিথি আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন।আলোচনা সভায় অতিথিরা বলেছেন, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির। ভবিষ্যতে ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঠিকাদার শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রিয়া সম্পাদক আসাদুজ্জামান সিহাব, মাশরাফি প্রমুখ।

জামান চক্ষু চিকিৎসা কেন্দ্র এর সহযোগিতায় ও ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ দিন ২৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রথমদিন রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক সেবা দেয়া হয়। সেখান থেকে ছানি অপারশেনের জন্য রোগীদের বাছাই করা হয়।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…