সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল ওসমান (১৩) জেলা সদরের পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। সে আলোর দিশারী মডেল মাদ্রাসার ক্লাস থ্রি এর শিক্ষার্থী ছিল।

বুধবার সকাল পৌণে ১০টার দিকে সে বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মারা যায়।

সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়।

ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্ট্রর চালক আটক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। ট্রাক্ট্রর চালক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম।

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…