সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বীর শহীদদের প্রতি এসডিএফ’র শ্রদ্ধা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

গতকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই নিজস্ব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়ের ব্যানার হাতে নিয়ে মিছিল আকারে ডিসি অফিসের সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এসডিএফ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ।

জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ এর নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন এসডিএফ জেলা অফিসের জেলা কর্মকর্তা মো. মহিবুর রহমানসহ অন্যান্য জেলা কর্মকর্তা ও ক্লাস্টার কর্মকর্তাগণ।উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্ভুক্ত একটি স্বায়ত্বশাসিত এবং অলাভজনক প্রতিষ্ঠান।

সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…