সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের ২ সন্তানের জননীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামের ফিটু আলীর স্ত্রী ও টিকোরী নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে মৌসুমী বেগম(২৬)।

মৃত মৌসুমীর মা রেবিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে পারিবারিক ঝাগড়া বিবাদ লেগেই থাকে। আমার মেয়ে জামাই ফিটু পরকীয়ায় লিপ্ত হওয়ায় কারণে আমার মেয়ে নির্যাতন করতে থাকে। এরই জেরে এক বছর আগে আমার মেয়ে আমার বাড়িতে চলে আসলে, অনেক বুঝিয়ে তাকে আবার স্বামীর বাড়ি পাঠায়। কিন্তু আমার মেয়েকে তারা বাঁচতে দিলো না। আমি আমার মেয়ের হত্যাকারির বিচার চাই।

এব্যাপার মৌসুমী বেগমের স্বামী ফিটু আলী পলাতক থাকায় তার সাথে ও তাঁর পরিবারের কোন সদস্যের সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।

এব্যাপারে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) সতত্যা নিশ্চিত করে বলেন, মৌসুমী নামে এই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এক বছর আগে তাদের পারিবারিক কলহের সালিসি করা হয়।

এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামে একজন গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…