সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দান, ছাত্র আন্দোলনের নেতা আল বসরী সোহান, ফাইয়াজ রহমান তনয় ও সাদাবসহ অন্যরা। বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি।

এ আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। এছাড়া স্মরণ সভা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…