সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সেনা কর্মকর্তাদের হত্যা করে ‘বিডিআর বিদ্রোহ’ নাম দেন হাসিনা


মুনিরুল ইসলাম মুনির

ভারতীয় চক্রান্তের অংশ হিসেবেই শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করে তা বিডিআর বিদ্রোহের নামে মিথ্যা বানোয়াট বিচারের নামে প্রহসন করেছেন বলে অভিযোগ সাবেক বিডিআর সদস্যদের। বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

বিডিআর কল্যাণ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে ভারতের আজ্ঞাবহ করতেই হাসিনা সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড চালায়। এরপর তা বিডিআর বিদ্রোহ নাম দিয়ে শুরু করে প্রশাসনের বিচার। যাতে নিরীহ নিরপরাধ ১৮৫০০ বিডিআর সদস্যকে বেআইনীভাবে চাকুরিচ্যুত করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। সকল নিরপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি ও চাকুরিতে পুর্নবহালের দাবি জানান সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…