সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘হুজরাপুর মোড়-ফায়ার সার্ভিস মোড়’ পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ও লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারী প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরের পশু হাসপাতাল মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৩৩০ মিটার দৈঘ্য রাস্তা সংস্কার-আরসিসি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে চাউলপট্টিতে আলোচনা সভা অনুষ্টিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

জেলা প্রশাসক বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়েছিল। সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভা আন্তরিকতার সাথে কাজ করছে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আফাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

পরে প্রধান অতিথি রাস্তাটির সংস্কার-আরসিসি ড্রেনেজের নির্মাণ কাজের ফলক উন্মাচন করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…