শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তাবলীগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ'কে পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় আসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাদপন্থিরা।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজজেলা আমীর মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় একশত বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রা।) এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলভী (দাংরা।) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা।

তিনি বলেন কোন যৌক্তিক কারন ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা'দ (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। গত ৭ বছর যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শুন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দাঃবাঃ) পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সূরা ফায়সাল সদস্য মহিউল আলম (স্বপন) সূরা ফায়সাল সদস্য মাওলানা আব্দুল্লাহ, সূরা সদস্য আসিফুল বাবু, সূরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাদপন্থী অনুসারীগন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…