রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেল প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।এসময় জাতীয় দিবস দুটি পালনে বিভিন্ন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ অন্য বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বিজয় মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…