সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি সম্মেলন অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনকে সভাপতি ও শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক আবুজার গিফারিকে সাধারণ সম্পাদক, মাওলানা মো. আব্দুল হাই কামাল সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক ও মাও আব্দুর রউফ, মো. আবু সালেহকে সহ-সভাপতি, মো. মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মুহা. আব্দুল্লাহ আল মামুন হিসাব রক্ষক করে ৪ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিদায়ী সভাপতি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবু সালেহর সভাপতিত্বে ও মো. আবুজার গিফারির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল খালেক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, হাজি এসান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সম্মেলন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলো সরকারিকরণ, দীর্ঘদিন থেকে মঞ্জুরিপ্রাপ্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তিকরণ, ইবতেদায়ী মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তি ও টিফিন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পূর্ণ ঈদ বোনাস, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, প্রতিটি গ্রাম/মহল্লায় কমপক্ষে ১টি করে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করা, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছর করা, ১৯৮২ সালের জনবল কাঠামো ১৯৮৯ সালের স্টাফিং প্যাটার্ন অনুযায়ী কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিল ১০ জন। কিন্তু ২০১৮ সালের জনবল কাঠামোতে করা হয়েছে ৪ জন। অতএব ১৯৮২ সালের জনবল কাঠামো অনুযায়ী কামিল মাদ্রাসায় ১০ জনসহ ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…