সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের ক্লাসরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সকলকে গভীরভাবে অনুধাবন এবং শিক্ষার্থীদের তাঁদের নির্দেশিত পথে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ ইনসান আলী। শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান।

প্রবন্ধের বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…