সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশের আয়োজন করে রাধানগর ইউনিয়ন কৃষক দল।

গতকাল শনিবার বিকেলে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুসিদুল ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

প্রধান বক্তা ছিলেন— জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম নবাব, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান, কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, রাধানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…