রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানায় অভিযোগ করায় হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে বাইরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আকবর আলী, মিজানুর রহমান, কামরুজ্জামান ও আব্দুস সালামসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে আমাদের ওপর হামলা করেন।

এ সময় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম আমাদের উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এ ঘটনায় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোর পদক্ষেপ গ্রহণ করেনি বরং প্রতিপক্ষে দেয়া একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হয়রানি করছে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক পিয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় এজাহারের কপি হাতে পেয়েছি। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…