সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে ও চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রত্রিকায় জেলা প্রতিনিধি মোঃ জমশেদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আবুল কালাম সাহিদ।বিশেষ অতিথি হিসেবে বৈশাখী টেলিভিশনের স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করেন সু- শাসনের জন্য নাগরিক সুজন এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আসলাম কবীর,নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুনির,দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রন্জু,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, জহুরুল ইসলাম, নাদিম হোসেন, এ্যাড আব্দুস সালাম প্রমুখ।

এসময় বক্তরা বলেন,ডেসটিনি ২০০০ লিঃ এর মালিকানাধীন প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন অনেক সংগ্রাম করে টিকে থাকার কথা তুলে ধরেন। বৈশাখী টেলিভিশন সব সময় সত্যের পক্ষে কথা বলে, সাহসী কথার সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে।  বৈশাখী টেলিভিশন সামনে আরও ভালো কিছু করতে পারবে বলে তাদের আশা। বৈশাখী টেলিভিশনের সফলতা কামনা করেন তারা।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…