শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

প্রধান অতিথি বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সুসম্পর্ক থাকতে হবে যাতে কোনো ভুল তথ্য স্থান না পায়। তিনি বলেন- যে গুজব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয় তা কেউ যেন না ছড়ায়। এমন কোনো কাজ করা যাবে না, যা সম্প্রীতিকে বাধাগ্রস্ত করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে উপপ্রধান তথ্য অফিসার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন যাতে গুজব কিভাবে ছড়ায়, কিভাবে তা শনাক্ত করা যায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে কথা বলেন।

সভা উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আজিজুর রহমান শাহ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…