রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

দরিদ্র ব্যক্তিদের কষ্ট লাঘবে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে সোমবার রাতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানটির শতাধিক বালক-বালিকাদের মাঝে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

পরে দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত হয়। শেষে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…