সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ইউএনও'কে বিদায় সংবর্ধনা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে বিদায় সংবর্ধনা দিয়েছে শিবগঞ্জ পৌর পরিষদ।

গতকাল মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনের সঞ্চালনায় বিদায়ী বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেনসহ অন্যরা।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট বিদায় সম্মাননার স্মারক তুলে দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…