রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত


শিবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঘোড়াপাখিয়া ইউনিয়নের চক চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।

সম্মেলনে ডা. আব্দুল মালেককে সভাপতি, ইসমাইল হোসেনকে সহ-সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, উপজেলা বিএনপির সদস্য সচিব মুহা. হায়াতউদ্দৌলা ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিঞাসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি, যু্বদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৩৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…