সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


শিবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নং ধাইনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৪ নং ধাইনগর ইউনিয়নে কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সারোয়ার জাহান সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, হারুনার রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি, আলহাজ্ব গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি ধাই নগর ইউনিয়ন বিএনপি, আব্দুল কায়উম প্রমূখসহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…