সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

এতে আরো বক্তব্য রাখেন, সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর করিব, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও আম উদ্যােক্তা আহসান হাবিবসহ অন্যরা।

অনুষ্ঠানে আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের এতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…