রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।


শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, নাইম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বার রশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…