রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ-র‌্যালি ও কর্মশালা


শিবগঞ্জ প্রতিনিধি

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক যুব সমাবেশ, র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও কর্মশালায় মিলিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, তনয় ও শাহাদাৎ হোসেন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শিত হয়। অন্যদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…