সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু


শিবগঞ্জ প্রতিনিধি

নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে একযোগে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১ পৌরসভা ১৫ টি ইউনিয়নেও একই কর্মসূচি শুরু হয়। নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু ।

এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।

এতদিনের কার্যক্রমের মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ হবে। এরপর, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, বলেন মো. শাহ্ মো: আবুল কালাম আজাদ জানিয়েছেন, তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন ২২০ জন তত্ত্বাবধায়কের অধীনে তথ্য সংগ্রহকারী কাজ করবেন। এবং সুপারভাইজার ৪৭ জন কাজ করবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…