রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।

প্রধান অতিথি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তাঁর বক্তব্যে ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা। এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করতে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডী ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কার্যালয়ের ইউপিইও মোসাঃ মোমতাজ মহল, সমবায় অফিসার মোহাঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ আবদুৎ তোয়াবসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সাংবাদিক, সুধীজন প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…