রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গম ক্ষেতে বিষ প্রয়োগ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গম ক্ষেতে বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন আগে দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর-বগলাবাড়ি বিলে ১৩ কাঠা জমির গম পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সাবান ও মোঃ ইউনুস আলী। গতকাল মঙ্গলবার সরজমিনে গিয়ে গম ক্ষেত পুড়ানোর সত্যতা পাওয়া যায়।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ার ইউনিয়নের মির্জাপুর মৌজার ১৬৮ নং খতিয়ান, জেএল নং ১৬, দাগ নং ৩৩০৫। এই দাগের ৭১ শতক মধ্যে ১৬.৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ-দখল করে আসছিল দেলোয়ার হোসেন সাবান। ক্রয়কৃত জমির সমস্ত টাকা-পয়সা পরিশোধ করার হলেও দাইপুখুরিয় ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়ার মৃত আইনুদ্দীনের ছেলে মোঃ হাসান আলী গত ১৫ জানুয়ারী আমার জমির গম ক্ষেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ১৩ কাঠা জমির গম ক্ষেতে গম পুড়িয়ে দেয়।

এদিকে, ভুক্তভোগী মোঃ ইউনুস আলী জানান, আমাদের পৈতৃক জমি সকলে মিলে বিক্রয় করেছি দেলোয়ার হোসেন সাবানের কাছে, তিনি সব টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু আমার বড় ভাই মোঃ হাসান আলী কোন কারণ ছাড়াই ১৩ কাঠা জমির গম ক্ষেতে কীটনাশক বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে।

বিষয়টি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে, হাসান আলী সমাধান করে নিবো বলে বিভিন্ন ভাবে টালবাহানা করছে এবং যা খুশি তাই করে নিস বলে হুমকিও দিচ্ছেন।

এদিকে অভিযুক্ত মোঃ হাসান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমির গম আমি বিষ দিয়ে পুড়িয়েছি তা কি হয়েছে? আমাকে না জানিয়ে গম লাগিয়েছে, আমি তাদের একাধিকবার নিষেধ করার পর তারা গম লাগিয়েছে, তাই গম পুড়িয়েছি। এখানে সমাধানের কি আছে?

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগটি এএসআই সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে, বিষয়টি তিনি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…