রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জমি বিরোধে দোকানীর ওপর হামলার অভিযোগ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে কুদ্দুস আলী (৫০) নামে এক দোকানীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই দোকানী।

গতকাল রোববার বিকেলে অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক। আহত ব্যক্তি উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের আফসার আলীর ছেলে।

লিখিত অভিযোগে জানা গেছে- গত বৃহস্পতিবার সকালে কুদ্দুস আলীর বাড়ির সামনে জমি বিরোধের জেরে অর্তকিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ হামেদ ও আখের আলীসহ তাদের পরিবার। এ সময় কুদ্দুস আলীর স্ত্রীকেও হামলা করেন তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৩ নম্বর বেডে চিকিৎসাধীন। তবে প্রতিপক্ষ হামেদ ও আখের আলী সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য মেলেনি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক জানান, ঘটনাটি সামাজিকভাবে আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…