রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত পোষণ করা হয়।

সৌজন্য সাক্ষাৎে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন  সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার।

এছাড়াও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…