শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে সড়ক দুর্ঘটনা কমছে না। গত দুই দিনে এই মহাসড়কে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) শেখর চন্দ্র সাহা। তিনি বলেন, আমাদের অফিসের রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোটরসাইকেলযোগে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লিপাড়া মোড়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বলে তিনি জানান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…