রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দশজনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।

এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…