রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

”নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিবগঞ্জ ও নাচোলে তারুন্যের উৎসব উদযাপন”


শিবগঞ্জ প্রতিনিধি

”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে তারুন্যের উৎসব । যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুন্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।

১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২০২৫ এ শিবগঞ্জ ও নাচোল উপজেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযাগিতায় যথাক্রমে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ে তারুন্যের উৎসব উপলক্ষে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালিত হয়।

দেশ বদলের সূচনা আগে নিজেকে বদলের মধ্যে দিয়ে শুরু হয়। তারই লক্ষ্যে বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে শিবগঞ্জ ও নাচোল উপজেলার দাইপুকুরিয়া ও নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হাসানুজ্জামান ও মোঃ নবিউল ইসলাম সেশন পরিচালনা করেন। সেশনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার-এফপি ডাঃ ফাতেমা-তুজ-জোহরা এবং উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।

ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস্ একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস্ থ্রু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন, A-EMPOWER প্রজেক্ট এর সহযোগীতায় বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরাম গঠন হয়।

উৎসবে উপস্থিত ছিলেন A-EMPOWER প্রজেক্ট এর এডোলেসেন্ট হেলথ প্রোমোটার সাবিনা খাতুন ও মোসাঃ কিসমোতারা। তারুন্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষকদ্বয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…