শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জের কানসাটে বিএনপির কর্মী সম্মেলন


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজিত মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, দেশের ব্যাংকগুলো থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সঙ্গে ব্যক্তি স্বার্থের জন্য আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরাও টাকা লুট করে পালিয়েছে।

কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।

কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…