শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সদ্য বদলি হওয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা কার্যালয় চত্বরে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এ সময় স্মৃতিচারণ করে বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাঞ্চন কুমার দাস ছিলেন একজন অন্যন্য ব্যক্তি। তিনি সমাজের প্রত্যেকটি অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার জন্য কাজ করেছেন।

একই সুরে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রুহল আমিন অন্যরা।

সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা, তার মানবিকতা, সততা, নিষ্ঠা, সৌজন্যতা তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তারা।

তার বিদায়কালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন উপজেলা সমাজসেবা অফিসের স্টাফসহ অনেকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন। তিনি যেনো দূর থেকেও সমাজসেবার সুনাম ও উজ্জ্বল ভাবমূর্তি দেখতে পান। তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

পরে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী-সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ তাকে ফুলেল পাঁপড়ি দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান।

উল্লেখ্য, কাঞ্চন কুমার দাস গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমকর্তা হিসেবে যোগদান করে সুনামের সাথে কাজ করে সদ্য বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…